এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলায় অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা বেড়েছে। এ কারণে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন। তাঁর নেতৃত্বে পুলিশি কার্যক্রমে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ ও স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা জানান।
১৯ আগস্ট বুধবার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, থানায় অভিযোগ নিয়ে আসা সাধারণ মানুষের কথা গুরুত্ব দিয়ে শোনা, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের তৎপরতা এলাকাবাসীর নজর কেড়েছে। পাশাপাশি মাদক, চুরি,রোড় ডাকাতি,ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে পুলিশের কার্যক্রমও জোরদার হয়েছে এবং বর্তমানে রোড ডাকাতি নাই বললেই চলে।
এলাকাবাসীর ভাষ্য, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত টহল, বিভিন্ন জায়গায় লাইটের ব্যবস্থা ও তাৎক্ষণিক পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করেছে। বিশেষ করে অপরাধ সংঘটনের পর দ্রুত ব্যবস্থা নেওয়া এবং অপরাধীদের আইনের আওতায় আনার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা।
পুলিশ সূত্রে জানা যায়, পোরশা থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান, টহল এবং অপরাধপ্রবণ এলাকায় নজরদারি অব্যাহত রয়েছে। অপরাধ দমনের পাশাপাশি জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ওসি জিয়াউর রহমান বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেও।
