জাহাঙ্গীর খান বাবু: পাহাড়ের চূড়ায় মেঘের আনাগোনা আর সবুজ সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে এক নির্মম বাস্তবতা। আজ থেকে …
@2026 – Designed and Developed by Sangjog Digital
জাহাঙ্গীর খান বাবু: পাহাড়ের চূড়ায় মেঘের আনাগোনা আর সবুজ সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে এক নির্মম বাস্তবতা। আজ থেকে …
বিশেষ প্রতিনিধি, ঢাকা: সময়ের সঙ্গে আধুনিক প্রযুক্তি ও নতুন চিন্তাধারার সমন্বয় করে দৈনিক জনতাকে আরও শক্তিশালী ও পাঠকপ্রিয় …
রিয়াজ উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে পৌঁছে গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়ীতে অবতরণ করে। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিনি ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মহেশখালীর উদ্দেশে রওনা হন। মাতারবাড়ীতে পৌঁছে প্রধানমন্ত্রী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। একই সঙ্গে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম সম্পর্কেও তিনি অবহিত হন। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, মাতারবাড়ীর কর্মসূচি শেষে বেলা সাড়ে ১২টার দিকে মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নতুন ঘর হস্তান্তর করবেন তিনি। এরপর দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। বিকেল সোয়া ৩টার দিকে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে। কবর জিয়ারত শেষে বিকেল ৩টা ৪৫ মিনিটে হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের মিলনায়তনে একটি সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সব কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে মাতারবাড়ীসহ মহেশখালী ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের অর্থনীতি, জ্বালানি ও বন্দর অবকাঠামোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাতারবাড়ী প্রকল্পগুলোর অগ্রগতি পরিদর্শনের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রমও সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
স্টাফ রিপোর্টার : একদিকে বঙ্গোপসাগরের বিশাল নীল জলরাশি আর ফেনিল তরঙ্গ, অন্যদিকে বাঁধভাঙা মানুষের কোলাহল। ঢেউয়ের গর্জনের সঙ্গে …
স্টাফ রিপোর্টার : কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে হেলিকপ্টারে চড়ে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল ৯টা …
রকসী সিকদার, চট্টগ্রাম প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রোববার চট্টগ্রাম সফর করবেন। তাঁর সফর ঘিরে বাঁশখালী, ফটিকছড়ি ও …
রিয়াজ উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধীন ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে …
সাভার থেকে ফাহাদ-ই-আজমঃ ঢাকার সাভারে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২৬) নামে এক যুবকের মৃত্যু …
নরসিংদী থেকে কামরুল ইসলাম কামাল : নরসিংদীর সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে সুমন মিয়া (২৩) নামে এক …
স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ …
@2026 – Designed and Developed by Sangjog Digital