শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য উন্মুক্ত, টিকিট ৫০ টাকা

জুলাই স্মৃতি জাদুঘর সবার জন্য উন্মুক্ত, টিকিট ৫০ টাকা

স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। জাদুঘর পরিদর্শনে আগ্রহীদের অনলাইনে আবেদন করে টিকিট সংগ্রহ করতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। বুধবার (৫ আগস্ট) জাদুঘরটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের দিন জাদুঘরটি শুধু আমন্ত্রিত অতিথি ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত রাখা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা