এস,এম সিপার,পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নে রঘুনাথপুর (খেজুরতলা) বৃদ্ধাশ্রম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৩ জুন বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বৃদ্ধাশ্রমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
বৃদ্ধাশ্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, অবহেলিত ও অসহায় বয়োবৃদ্ধদের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম সাফিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মো: আবু হাসান, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ফরাজী, জেলা বিএনপির সাবেক সদস্য সরদার কামরুজ্জামান চান,
উপজেলা যুবদলের সাধারন
সম্পাদক মিজানুর রহমান রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা সমাজে প্রবীণদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এই বৃদ্ধাশ্রমটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
