বুধবার | নভেম্বর ৪, ২০২৬
প্রচ্ছদ কোস্ট গার্ডের অভিযানে দশটি গ্রেনেড,গুলিসহ গাঁজা জব্দ

কোস্ট গার্ডের অভিযানে দশটি গ্রেনেড,গুলিসহ গাঁজা জব্দ

রকসী সিকদার,  চট্টগ্রাম থেকে : কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযান ১০ টি তাজা গ্রেনেড,২৮ রাউন্ড তাজা গোলাসহ ২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাফ থানার জাদিমুড়া নাফ নদী সংলগ্ন এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বিপুল পরিমাণ তাজা গোলা ও গ্রেনেড বাংলাদেশের সীমানা ব্যবহার করে পরিবহনের উদ্দেশ্যে মাটির নিচে মজুদ করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত শনিবার (১৩ জুন) রাত ১০ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় মাটির নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় মায়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত হয় এমন ২ টি ৩৬M Mk-I হ্যান্ড গ্রেনেড, ৮ টি ৪০ mm HEDP গ্রেনেড ও ২৮ রাউন্ড ৭.৬২ মিঃ মিঃ তাজা গোলা উদ্ধার এবং ২ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় অস্ত্র ও মাদক পাচারকারীরা আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত বিস্ফোরকসমূহ অসাধু ব্যক্তিদের হাতে পড়লে অথবা অন্য কোনোভাবে বিস্ফোরিত হলে সাধারণ জনগণের জানমালের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিলো যা কোস্ট গার্ডের এ অভিযানের ফলে প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এর পাশাপাশি,
কোস্ট গার্ডের এ সফল অভিযানের ফলে বাংলাদেশের সীমানা ব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠীর সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অপচেষ্টা ও নস্যাৎ হয়েছে।

এবিষয়ে আজ রবিবার বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান উদ্ধারকৃত গ্রেনেড ও তাজা গোলা এবং জব্দকৃত গাঁজার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও সীমান্ত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা