রকসী সিকদার, চট্টগ্রাম থেকে : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সার দেশে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে উদ্বুদ্ধ হয়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ শাহিনুর আলম খান প্রতিটি থানায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন।
তারেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পর পরেই হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের উদ্যোগে বিভিন্ন হাইওয়ে থানায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ রবিবার (১৪ জুন) হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ শাহিনুর আলম খান নেতৃত্বে মালুমঘাট, চিরিংগা,দোহাজারী হাইওয়ে থানাসহ কুমিল্লা রিজিয়নের বিভিন্ন হাইওয়ে থানা কম্পাউন্ডে বৃক্ষরোপণ করা হয়।
এসময় তিনি বলেন আমার আওতাধীন সকল থানা কম্পাউন্ডে ফলজ ও ঔষধি গাছ লাগানোর জন্য সকলকে নির্দেশ প্রদান করি। তিনি আরো বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা,জীবনের জন্য অপরিহার্য অক্সিজেন,ভিটামিন ও ভেষজঔষধ এর প্রাকৃতিক ভান্ডার গাছ। তাই আমাদের সকলের উচিত প্রতি বছর বর্ষা মৌসুমে খালি জায়গায়,বাড়ির আঙ্গিনায় বেশি বেশি গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন।
কুমিল্লা রিজিয়নের সকল হাইওয়ে থানায় তিনি গাছের চারা উপহার দেন এবং কুমিল্লা রিজিয়নের সকল থানা ও অফিস কম্পাউন্ডে এই মোসুমে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা লাগাবেন বলে জানান।
এসময় কর্মসূচিতে বিভিন্ন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি),অন্যান্য কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং সরকারের সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগকে সফল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে উপস্থিত কর্মকর্তা ও সদস্যরা পরিবেশবান্ধব বাংলাদেশ বিনির্মাণে নিয়মিত গাছ লাগানো ও পরিচর্যার অঙ্গীকার করেন।
