পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছতাদের পুলিশ। হয়েছে। ১৮ জুন বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার একটি ময়লার ভাগাড় থেকে ডিবি পুলিশ ও পটিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করে।এ ঘটনায় সন্দেহজনক ৫জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মুহাম্মদ সাইফুল, শাহানুর, নিহা, নিহান ও ওয়াসিফা। গ্রেফতারকৃতদের বসতঘরের পেছনে ময়লার ভাগাড় থেকে বস্তাবন্দি জায়ান এর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে অপহৃত শিশু শাহজাহানের ঘরের শয়নকক্ষের বিছানায় একটি হাতে লেখা চিরকুট চিঠি পাওয়া যায়। যেটিতে বলা হয়, ‘তোর ছেলে আমাদের কাছে আছে, ছেলেকে পেতে চাইলে যেটা বলছি সেটা শুন…আধা ঘণ্টার ভেতর ৩ লাখ টাকা আর তোর ফ্যামিলির যেকোনো একজনের মোবাইল আনলক করে একটা ব্যাগে করে তোর বাড়ির সামনের রাস্তার পাশে ভাঙা দোকানের ভেতর রেখে দিবি।
জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে বাড়ির সামনের রাস্তায় খেলার সময় নিখোঁজ হয় জায়হান। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পাওয়া যায়নি। প্রথমে পরিবারের ধারণা ছিল শিশুটি বাড়ির সামনের পুকুরে ডুবে গেছে। এলাকাবাসীর সহায়তায় পুকুরে তল্লাশি চালিয়েও সন্ধান না মেলায় পটিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করে পরিবার এবং একটি চিরকুট উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে চিঠিটি আলামত হিসেবে সংগ্রহ করে অভিযান শুরু করে। স্বজনদের অভিযোগ, টাকার লোভেই প্রতিবেশীরা শিশুটিকে পরিকল্পিতভাবে অপহরণ করে পরে ধরা পড়ে যাওয়ার ভয়ে তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর মরদেহ বস্তায় ভরে ময়লার ভাগাড়ে ফেলে দেওয়া হয়। চতুর হত্যাকারী ঘটনার পর থেকে পরিবারের সঙ্গে নাটকীয়ভাবে জায়হানকে খোঁজাখুঁজির অভিনয় করেছিল। পটিয়া থানার ওসি জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন,পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার
ভোরে একটি ময়লার ভাগাড় থেকে ডিবি পুলিশ ও পটিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে বস্তাবন্দি শিশু জায়হানের লাশটি উদ্ধার করা হয়েছে,
ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে। এদিকে পাঁচ বছর বয়সী শিশু জায়হান অপহরণ হওয়ার পর সামাজিক যোগাযোগ ফেসবুক সহ নেট দুনিয়া সমালোচনা ছড়িয়ে পড়ে। শিশু জায়হান হত্যাকারীদের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার সকালে এলাকাবাসী হাজার হাজার নারী পুরুষ থানা ঘেরাও করে। এসময় পটিয়া থানার ওসি জিয়াউল হক আসামিদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আশ্বাস দেন।
১৮/০৬/২৬ ইং
From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
০১৮১৯৩৪৯৪৪২
