শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ বাদামতলীর নির্বাচন বানচাল করতে গেয়ে আটক ১

বাদামতলীর নির্বাচন বানচাল করতে গেয়ে আটক ১

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঢাকা মহানগর ফল আমদানী রপ্তানিকারক আড়ৎদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন আগামী ২০ শে জুন শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা। আজ বৃহস্পতিবার আগারগাঁও সমবায় অফিসে নির্বাচন বানচাল করার জন্য একটি চক্র নির্বাচন বানচাল ও বন্ধ করার জন্য ভূয়া কাগজ নিয়ে গেলে সেখানে সমিতির সদস্য প্রার্থীরা রুহুল আমিন ( ৬০)কে ধরে ফেলে। পরে সমিতির অফিসে রুহুল আমিন সবার সামনে স্বীকার করেন। যে সাবেক সমিতির সাধারণ সম্পাদক করিম শেখ তাকে টাকা দিয়ে নির্বাচন বানচাল করার জন্য পাঠিয়েছে। এসময় শহীদ নামের একজন পালিয়ে যায়। পরে রুহুল আমিনকে কোতোয়ালি থানা পুলিশ হাতে সোপর্দ করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা