শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ মতামত আমার বাবা

আমার বাবা

লায়ন মোঃ গনি মিয়া বাবুল

আমার আদর্শ আমার বাবা

জীবনজুড়ে তাঁরই ছায়া,

আমার শক্তি আমার ভরসা

জীবনের আশা প্রত্যাশা।

আমার বাবা আমার প্রেরণা

হৃদয় গহীনে তাঁর ঠিকানা,

সত্যের পথে পথ চলায়

বাবা শক্তি সাহস যোগায়।

বাবা চলে গেছেন না ফেরার দেশে

তাঁর স্মৃতি বারবার ফিরে আসে,

তিনি জান্নাতুল ফেরদৌসের মেহমান

প্রতিনিয়ত বাড়ছে তাঁর সম্মান।

বাবার আদর্শ মানবতা সততা

অসহায়কে সহায়তা করায় সফলতা,

বাবার আদর্শ বাস্তবায়ন করি

সফল সমৃদ্ধ জীবন গড়ি।

লেখক পরিচিতিঃ

লায়ন মোঃ গনি মিয়া বাবুল

(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)

প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (কৃষি) কেন্দ্রীয় কমিটি

চেয়ারম্যান, ইসমাইল হোসেন ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি

যুগ্মমহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটি

৭০ কাকরাইল, ঢাকা ।

ই-মেইল : lionganibabul@gmail.com

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা