ভালুকা থেকে তমাল কান্তি সরকার: গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ পর্যন্ত মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় ৮ লেন এবং অন্যান্য অংশে ৬ লেন সড়ক নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমন তথ্য জানিয়েছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
তিনি বলেন, তাঁর উদ্যোগ এবং এলাকার কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার সম্মিলিত প্রস্তাবনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মহাসড়কটির উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন। বাস্তবায়িত হলে গাজীপুর-ময়মনসিংহ মহাসড়কে যানজট কমবে, যাতায়াত ব্যবস্থা আরও আধুনিক ও নিরাপদ হবে এবং শিল্পাঞ্চলসমৃদ্ধ ভালুকাসহ আশপাশের এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
এমপি বাচ্চু আরও জানান, দীর্ঘদিন ধরে এ মহাসড়কটি যানবাহনের অতিরিক্ত চাপ বহন করছে। ফলে সড়কটির সক্ষমতা বৃদ্ধি ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় নিয়েই ৮ ও ৬ লেনের উন্নয়ন পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, মহাসড়কটি প্রশস্ত হলে যাত্রী ও পরিবহন খাতের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।
৫৬
