শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি ইমরান গ্রেফতার 

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি ইমরান গ্রেফতার 

রকসী সিকদার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুরে আলোচিত সন্ত্রাসী গ্রুপ কর্তৃক র‍্যাব সদস্য হত্যা মামলার আসামী মোঃ ইমরান’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম র‌্যাব-৭,
চট্টগ্রামের সীতাকুন্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায়
আসামির খবর পাওয়ার সাথে সাথে একটি অভিযানিক দল সলিমপুরের পথরীঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ ইমরান (২৫) কে গ্রেফতার করে।

আসামি ইমরান সীতাকুণ্ড থানার ছিন্নমূল ৮নং সমাজের পথরীঘোনার আজাহারের ছেলে।

এবিষয়ে র‌্যাব-৭, চট্টগ্রাম সহকারী পরিচালক (মিডিয়া)
সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর সীতাকুন্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা