শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ ট্যালেন্ট ক্যাম্পাস কলেজে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

ট্যালেন্ট ক্যাম্পাস কলেজে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ট্যালেন্ট ক্যাম্পাস কলেজের এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আজ কলেজ মিলনায়তনে অত্যন্ত উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ আব্দুল্লাহ রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্যালেন্ট ক্যাম্পাস কলেজের চেয়ারম্যান জনাব আল-মামুন আকন্দ এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জনাব মোঃ হযরত আলী।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করেন। বিশেষ করে প্রভাষক  ভিকারুন্নেছা উর্মির আবেগঘন বক্তব্য উপস্থিত সকলকে আপ্লুত করে। এছাড়া শিক্ষাক আসাদুজ্জামান ও সিরাজউদ্দৌলার প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীরা বারবার করতালি ও প্রশংসা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে শিক্ষার্থীরা এখন নতুন এক যাত্রার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। তারা যেন সততা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে, সে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আল-মামুন আকন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী দিনের বাংলাদেশ। জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে—এই প্রত্যাশা করি। ট্যালেন্ট ক্যাম্পাস কলেজ সবসময় তোমাদের সাফল্যের জন্য গর্বিত থাকবে।”

সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সর্বাঙ্গীণ সফলতা এবং এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা জানানো হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা