শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম চট্টগ্রামে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করে এক যুবককে,পুলিশের হাতে আটক দুই জন

চট্টগ্রামে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করে এক যুবককে,পুলিশের হাতে আটক দুই জন

রকসী সিকদার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর কোতোয়ালি পলোগ্রাউন্ড এলাকায় চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা যায়।

আজ রবিবার ( ২১ জুন) নগরীর কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড এলাকায় মো. জয়নাল (২৬) নামে যুবককে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় আজ সকাল সাড়ে ১১টার দিকে রেলওয়ে পাবলিক হাইস্কুলের মোঃ আজাদ ও সমীর দাশ নামের দুই প্রহরীকে আটক করেছে থানা পুলিশ।নিহত যুবক ডবলমুরিং থানার ধনিয়াউলা পাড়ার ছোট মসজিদ এলাকার মৃত্যু দুলালের ছেলে জয়নাল।

এবিষয়ে নিহতের মা ছেনোয়ারা বেগম বলেন
আমার ছেলে কে মারধর,ইলেকট্রিক স্টান গান’ দিয়ে বৈদ্যুতিক শকও সহ নির্যাতন করে হত্যা করা হয়েছে। আমার ছেলে দোষী হলেও এভাবে বিচার ছাড়া হত্যা করতে পারে না আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

এবিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়
রেলওয়ে পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষকের কক্ষের
জানালার গ্রিলের ফাঁক দিয়ে কম্পিউটার চুরির চেষ্টা করে জয়নাল।জয়নাল কে এই অভিযোগে বিদ্যালয়ের দুই প্রহরী আজাদ ও সমীর দাশ হাতেনাতে আটক করে মারধর করার খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন জড়ো হয়। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় জয়নাল কে স্কুলের প্রধান ফটকের সামনে ফেলে রাখা হয়। পরে খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এবিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এবিষয়ে মামলা হয়েছে,আমরা দুই জন কে আটক করেছি এবং ঘটনার সাথে জড়িত বাকিদেরও আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা