শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাওয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরলোকগমন

সোনারগাওয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরলোকগমন

মো.মোক্তার হোসেন সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও মোগরা পাড়া ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রী শ্রী লোকনাথ দত্ত গত সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯ টার দিকে রাজধানী ঢাকার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউপির ৭ নং ওয়ার্ডের তিনবারের নির্বাচিত সফল মেম্বার ও একবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকা অবস্থায় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় সামাজিক ও সাংগঠনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পরলোকগমনকারী শ্রী শ্রী লোকনাথ দত্তের নেতৃত্বে উপজেলার বিভিন্ন পূজা-পার্বণ ও ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। সনাতন সম্প্রদায়ের অধিকার ও ঐক্য প্রতিষ্ঠায় ছিলেন এক নিবেদিত প্রাণ সংগঠক। পরলোকগমন কালে তার বয়স ছিল ৯০ বছর। শ্রী শ্রী লোকনাথ দত্তের শেষ নিঃশ্বাসে ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর সোকের ছায়া নেমে আসে। সর্বস্তরের মানুষ বিদ্রোহী আত্মার শান্তি কামনা করে শোক সপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা