মঙ্গলবার | নভেম্বর ৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ৩৬ ঘন্টা ব্যবধানে নিষিদ্ধ আ’লীগ-ছাত্রলীগ সন্ত্রাসবিরোধিসহ গ্রেফতার ৩৪

৩৬ ঘন্টা ব্যবধানে নিষিদ্ধ আ’লীগ-ছাত্রলীগ সন্ত্রাসবিরোধিসহ গ্রেফতার ৩৪

সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অপরাধ দমনে’ সন্ত্রাস ও কিশোর গ্যাং বিরুদ্ধে লড়াইয়ের অভিযানে গত ৩৬ ঘন্টায় ১১ পিস নিষিদ্ধ ইয়াবা, মাদক সেবনকারি,পরোয়ানা জারি, চুরির অপরাধ, ফৌঃকাঃবিধি, শিশু বলাৎকার, সোনারগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সক্রিয় সদস্য, নিষিদ্ধ আ’লীগের পৌরসভার ব্যাচ নং ওয়ার্ড সাবেক সভাপতি ও সন্ত্রাসবিরোধি সহ পুলিশের ব্লক রেডে-৩৪ আসামি’কে আইনের জালে বন্দি করে।

গতকাল সোমবার ও আজ মঙ্গলবার (২ ও ৩ রা নভেম্বর) গত ৩৬ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলের জিরো টলারেন্স নীতিমালায় আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, বাংলাদেশ পুলিশের চৌকস একাধিক দল নিয়ে ওসির নেতৃত্বে কিশোর গ্যাং- সন্ত্রাসি’দের অপরাধ সৃষ্টি হওয়া সম্ভাব্য ও ভাসমান এবং গোপন আস্তানাতে একযোগে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্র থেকে, জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃতঃ

মাদক সেবনকারি- মোঃ করিম সাহ (৩০), মিহাদুল (২২), মোঃ ফয়সাল () ও মোঃ নাইম (২২) নামে।
গতকালের-মোঃ অনিক মিয়া (২৪), আবির (৩১), ফাহিম (২০), সাগর (২৬), শাওন বর্মন (২০), সবুজ (২৬), আরিফ (১৯), মোঃ আরমান (৩০), আল আমিন (১৯), সৈকত (৩০), মোঃ তৌহিদুর রহমান সিয়াম (২৩), সজীব দাস (৩০), সুজন দাস (৩১), মোঃ শামীম হোসেন (২৯), মোঃ সজীব আহম্মেদ (৩০) ও মোঃজাহিদ (২২) নামে।

বৈষম্য আন্দোলন বিরোধি- উপজেলার কাফুরদী গ্রামের রবিউল প্রধানের ছেলে মোঃ ফাহিম প্রধান (২৫) নামে সোনারগাঁও সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সক্রিয় সদস্য ও উপজেলার হাত খোঁপা গ্রামের মৃত আব্দুল মান্নাফের ছেলে আবুল কাশেম মোল্লা (৬৫) নামে নিষিদ্ধ সংগঠন আ’লীগের পৌরসভা ব্যাচ নং ওয়ার্ড সাবেক সভাপতি।

সন্ত্রাস বিরোধি- জামপুর ইউপির কলতাপাড়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে হযরত আলী (৬৪), পার্শ্ববর্তী কাঁচপুর ইউপির সেনপাড়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে মোঃ শাহ আলম (৪৩) ও শরীয়তপুর জেলার সখিপুর থানার দুলার চর গ্রামের ইব্রাহিম মাঝির ছেলে মোঃ ইসমাইল হোসেন সিরাজী (৩৮) এ-পি, রাজধানী ঢাকা মুগদা থানার মানিকনগর আসিফের বাড়ির ভাড়াটিয়া।

চুরির বিষয়ে- মফিজুল গাজী(২২) নামে।

ফৌঃ কাঃ বিঃ-সাদ্দাম হোসেন(৩৯) নামে।

গতকালের-মাদক মামলা- মোঃ মনির হোসেন সুমন (৩০) ও মোছাঃ আকলিমা (২২) নামে।

গতকালের-শিশু বলৎকার- উপজেলার মোগরাপাড়া ইউপির ভৈরবদী (কালার দরগা) গ্রামের সাজান মিয়ার ছেলে মোঃ রাসেল (৩৭) নামে।

গতকালের-পরোয়ানা জারি- মোঃ শহীদুল () ও সুদেহ আহমেদ () সহ গত ছত্রিশ ঘন্টায় ৩৪ আসামি গ্রেফতারপূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশি নজরে আদালতে সোপর্দ করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা