শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ চট্টগ্রামের সাতকানিয়ায় এক প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

চট্টগ্রামের সাতকানিয়ায় এক প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

রকসী সিকদার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয় উপজেলার সোনাকানিয়া ইউনিয়নে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেছিয়ে এক প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা করেছে বলে জানা যায়।

আজ শুক্রবার ( ২৬জুন) সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুন্সী মাঝির পাড়ায় এই ঘটনা ঘটে।নিহত প্রবাসীর স্ত্রীর জান্নাতুল ফেরদৌস নয়ন (২২)। প্রবাসী মনোয়ার হোসেনের স্ত্রী ও এক সন্তানের জননী

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেন জানান, তিনি এলাকাবাসীর সাথে খবর নিয়ে জানতে পারেন নিহত নয়নের স্বামী সৌদি প্রবাসী। আজ সকালে নয়ন ও শাশুড়ি একনসাথে নাস্তা করে
এবং সকাল আনুমানিক ১০ দিকে নিহত নয়নের শাশুড়ি বাড়ির পাশ্ববর্তী ক্ষেতে কচুর লতি তুলতে গেলে
এক প্রতিবেশী নাতী কান্নাকাটির কথা বললে শাশুড়ি বাড়িতে ফিরে দেখেন তার পুত্রবধূ সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেছিয়ে ঝুলে আছে।তবে এখনো কি জন্য আত্মহত্যা করেছে সেটা জানা যায় নি।এবিষয়ে জান্নাতুল ফেরদৌসে নয়নে পরিবারের সাথে যোগাযোগের জন্য একাধিক বার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায় নি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, আত্মহত্যার ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা