শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ পটিয়ায় মানবিক চিকিৎসক পুলক আইচের পরলোকগমন

পটিয়ায় মানবিক চিকিৎসক পুলক আইচের পরলোকগমন

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী: চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গৈরলা নিবাসী ও পটিয়ার সুপরিচিত মানবিক চিকিৎসক ডা. পুলক আইচ (৫৫)হৃদরোগে আক্রান্ত হয়ে ২৬ জুন শুক্রবার ভোরে পরলোকগমন করেছেন।তাঁর আকস্মিক মৃত্যুতে পটিয়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।জানা যায়, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে চিকিৎসক সমাজ, সহকর্মী, রোগী এবং সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। ডা. পুলক আইচ দীর্ঘদিন ধরে পটিয়ায় নিষ্ঠা, সততা ও মানবিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন। অসহায় ও দরিদ্র রোগীদের পাশে দাঁড়ানো এবং আন্তরিক চিকিৎসাসেবার জন্য তিনি এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পটিয়া প্রেসক্লাব সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, জঙ্গলখাইন ইউপি জনতার চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল আলম ডাক্তার আইচ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এমন একজন দন্ত চিকিৎসকের মৃত্যুতে অনেকেই বলেছেন, পটিয়া একজন মানবিক চিকিৎসককে হারাল, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা