শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরা হলো না রুবেলের

বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরা হলো না রুবেলের

রকসী সিকদার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আবু হেনা রুবেল (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বিয়ের অনুষ্ঠান থেকে খাওয়া-দাওয়া শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয় রুবেল।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৫ টার দিকে চট্টগ্রাম-
কক্সবাজার মহাসড়কে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল একই উপজেলার কলাউজান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সামমহাজন বাড়ির আজিজুল হকের পুত্র।
স্থানীয় ও স্বজনদের সাথে কথা বললে তারা বলেন
রাতে পদুয়ায় একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে থেকে ফেরার সময় তাদের মোটরসাইকেলটি একটি নোহা গাড়ির সাথে ধাক্কা লেগে রুবেল সড়কে ছিটকে পড়লে পিছন থেকে আসা ট্রাকের চাকার সাথে ধাক্কা লেগে গুরুত্ব আহত হয়। পরে রুবেল কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে রুবেলের মৃত্যু হয়।উল্লেখ্য রুবেল সহ তারা তিন ভাই একই মোটরসাইকেলে ছিলো,রুবেল মোটরসাইকেলের পিছনে বসা অবস্থায় ধাক্কা লেগে নোহা গাড়ির সাথে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আসলে এবিষয়ে এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করেনি। আমরা রাত ১২ টার দিকে খবর পাই।এবিষয়ে আমাদের সাথে যোগাযোগ বা সহযোগিতা চাইলে আমাদের সহযোগিতা থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা