এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশগ্রহণে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ জুলাই বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে ডাসকো ফাউন্ডেশন এর আয়োজনে ভেকস/ ইপার এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নাবিলা ফেরদাউস, কৃষি অফিসার মামুনুর রশিদ, প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় দুর্যোগের আগে, চলাকালীন ও পরবর্তী সময়ে বিভিন্ন দপ্তরের দায়িত্ব ও করণীয়, জরুরি সাড়া প্রদান, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং দুর্যোগ মোকাবিলায় আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে এসওডি অনুযায়ী সকল দপ্তরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে দুর্যোগ মোকাবিলায় সকলের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
১০৩
