শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো ফ্রি শাটল সার্ভিস

হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো ফ্রি শাটল সার্ভিস

স্টাফ রিপোর্টার : যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো ফ্রি শাটল সার্ভিস। ৮ জুলাই বুধবার বিমানবন্দরের ক্যানোপির সামনে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

যাত্রীসেবার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর নিশ্চিত করতেই বেবিচকের অর্থায়নে এই সম্পূর্ণ বিনামূল্যের শাটল সার্ভিস চালু করা হলো।”
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের অর্থায়নে পরিচালিত এই শাটল চলবে তিনটি রুটে। বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর।
বেবিচক জানায়, বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীরা এর মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হবেন। একইসঙ্গে কমবে ব্যক্তিগত গাড়ির চাপ, হ্রাস পাবে যানজট।
অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অংশীজনরা উপস্থিত ছিলেন। বেবিচক জানিয়েছে ‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’ এই অঙ্গীকার নিয়ে ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা