মো.মোক্তার হোসেন সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : স-পরিবার নিয়ে মাহমুদুল হাসান আরমান(৪০) নামে পাসপোর্ট-ধারি জাপান প্রবাসী জাপানের উদ্দেশ্যে কুমিল্লার ফেনী থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হয়।পথিমধ্যে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় গতকাল বুধবার (৮জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে দুর্ধর্ষ ডাকাত দল আইনশৃঙ্খলা বাহিনীর মত হ্যাজার লাইটে মাইক্রোবাসে সিগন্যাল দেয়। ঘটনাস্থল পুলিশ চেক পয়েন্টের পাশে থাকায় পুলিশ মনে করে ড্রাইভার গাড়ি ব্রেক করেন। এ সময় দুর্ধর্ষ ডাকাত দল অত্যাধুনিক অস্ত্র নিয়ে হানা দিয়ে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে জাপান প্রবাসী স-পরিবারের ভিসা সহ পাসপোর্ট, মোবাইল সেট, স্বর্ণালংকার ও নগদ টাকা সহ ত্রিশ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী ও একাধিক সূত্র মতে, উপজেলার পিরোজপুর ইউপির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকার চেক পয়েন্টে সন্নিকটে দুর্ধর্ষ একদল ডাকাত হ্যাজার লাইট ব্যবহার করে জাপান প্রবাসী মাহমুদুল হাসান আরমান, তার বাবা মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান সহ সপরিবারে রাজধানী ঢাকার শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের রওনা হওয়া মাইক্রোবাস টিকে সিগনাল দেয়। এ সময় ডাকাত দল হানা দিয়ে আইফোন ১৬ প্রো-ম্যাক্সস সহ ৩ টি অত্যাধুনিক মোবাইল সেট, ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা, জাপানি ভিসা সম্মিলিত সকল পাসপোর্ট সহ ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় রাতেই সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করে।
এ ব্যাপারে সোনারগাঁও থানা সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে লুট হওয়া মালামাল সহ পাসপোর্ট উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।
