শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ টানা বৃষ্টিতে ডেমরার নিন্মাঞ্চলের মানুষের ভোগান্তি

থাকার ঘড়ে হাটুঁ সমান পানি

টানা বৃষ্টিতে ডেমরার নিন্মাঞ্চলের মানুষের ভোগান্তি

নূর আলম ভুইয়া, ডেমরা (ঢাকা): গত রাত থেকে আজ দূপুর পর্যন্ত টানা বৃষ্টিপাতের কারণে রাজধানীর ডেমরার নিন্মাঞ্চলের সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মানুষের ঘড়ের আঙ্গিনা, পাকের ঘড় এমনকি ঘড়ের ভিতরে হাটু সমান পানি ডুকে পরেছে। এতে করে সাধারণ মানুষের রান্না, বান্না, সহ সকল ধরণের সমস্যায় পরেছেন নিন্মাঞ্চলের অদিবাসীরা।

সরেজমিনে ডেমরার হাজীনগর, বামৈল, ডগাইর, মুরগীর ফার্ম, ছোট মুরগীর ফার্ম, দেইল্লা, আমুলিয়া পাইটি, ধীৎপূরা, বড়ভাঙ্গা, বোর্ডমিল এবং গ্রীন সিটি এসব এলাকায় ঘুড়ে দেখো গেছে, কিছু কিছু বাড়ীর ঘড়ের ভিতরে হাটু সমান পানি জমে গেছে এসব পানি বাড়ীর গৃহিনীরা সেচ দিয়ে ঘড়ে থাকার উপযোগী করে তুলছেন কেউ বা ঘড়ের ভিতরে বেশী পানি থাকার কারণে বৈদ্যুতিক মাঠ পাম্প ব্যাহার করে ঘড়ের ভিতরের পানি নিস্কাসন করছেন। এছাড়া কিছু বাড়িতে দরজার সামনে ওয়াল করে রাখা হয়েছে। এতে বাড়ীর আঙ্গিনায় প্রচুর পানি থাকলেও পানি ঘড়ে প্রবেশ করতে না পারলেও একেবারে পানি বন্ধি অবস্থায় রয়েছে অনেক পরিবার। এ ছাড়া ক্ষেত খামার, বিজতলা ডুবে গিয়ে শাকসবজি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া বেশীর ভাগ স্কুল কলেজে ছিল অঘোষিত ছুটি।

এ বিষয়ে ডেমরার পশ্চিম হাজিনগর এলাকার গৃহিনি বলেন, সামান্য বৃষ্টি হলেই আমাদের বোগান্তি পোহাতে হয় এছাড়া গতকাল রাত থেকে যে পরিমানে বৃষ্টি হয়েছে এত করে আমাদের বাচ্চাদের স্কুলে যাওয়া তো দূরের কথা খাওয়া দাওয়া মুশকিল হয়ে পরেছে কারণ ঘুম থেকে উঠেই দেখি রুমের ভিতরে খাটের সমান পানি হয়ে গেছে এ ছাড়া পাকের ঘড়ে পানি থাকার কারণে পাকটাকও করতে পারি নাই।

এ বিষয়ে ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের (ডিএসসিসি) জোন ৮ এর নির্বাহি প্রকৌশলী মো. মাহির হোসেন বলেন, পানি নিস্কাশনের খালগুলো অবমুক্ত এবং পরিস্কার থাকার কারণে সাধারন মানুষের ভোগান্তীা কিছুটা কম হয়েছে। নয় এমন অতিবৃষ্টিতে আরো বেশী সমস্যা হতে পারতো যা আগে অনেকবার এর চেয়ে বেশী ভোগান্তি হয়েছিল সাথারণ মানুষের তবে একেবারে পূরানো কিছু বাড়িঘড়ের সমস্যা থেকেই যাবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা