শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ কক্সবাজার রেলস্টেশন থেকে হত্যা মামলার আসামি আরমান গ্রেপ্তার, হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টার মধ্যেই র‌্যাবের সাঁড়াশি অভিযান

কক্সবাজার রেলস্টেশন থেকে হত্যা মামলার আসামি আরমান গ্রেপ্তার, হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টার মধ্যেই র‌্যাবের সাঁড়াশি অভিযান

রিয়াজ উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজার সদর থানার একটি বহুল আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. আরমান (২৩)-কে হত্যাকাণ্ডের মাত্র ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‌্যাব-১৫)।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গত ১০ জুলাই কক্সবাজার সদর থানায় সংঘটিত একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তের অংশ হিসেবে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায়, ১৩ জুলাই রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে রাত ৯টা ৪৫ মিনিটে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. আরমানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আরমান (২৩) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়া (বাস টার্মিনাল), ১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. ফেরদৌস।
র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা