রকসী সিকদার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় থানার কোয়ার্টার থেকে পুলিশের এক উপ-পরিদর্শকের মরদেহ উদ্ধার হয়েছে।
জানা যায় মো. আজিজুল হক (৫০) নামে পুলিশের এই উপ-পরিদর্শক (এসআই) চট্টগ্রামের লোহাগাড়া থানায় কর্মরত ছিলেন। চিকিৎসকের প্রাথমিক ধারণা, রাতে কোনো একসময় স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সহকর্মীরা ফোনে যোগাযোগ করে পাওয়া না গেলে তাকে খোঁজার জন্য থানার কোয়ার্টারে গেলে বিছানায় মৃত অবস্থায় দেখতে পান।
জানা যায়, নিহত আজিজুল হক সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকার মৃত্যু আনোয়ারুল হকের ছেলে।আজিজুল হক প্রায় ৩২ বছর চাকরি জীবন অতিবাহিত করেন।তার দুই স্ত্রী এক মেয়ে ও দুই জন ছেলে সন্তান রয়েছে।
এবিষয়ে নিহতের স্ত্রী জেসমিন বেগম বলেন চার পাঁচ
দিন ধরে বুকে ব্যাথা ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিল আজিজুল হক।আমাকে পুলিশ হেডকোয়ার্টার থেকে জানিয়েছে তার মৃত্যু খবর।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, লোহাগাড়া থানার এসআই আজিজুল হক স্ট্রোক করে মারা গেছেন। তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে জানিয়েছেন,এটি স্বাভাবিক মৃত্যু। আমরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছি। তার পরিবারের সদস্যরা আসছেন। এখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ পুলিশ লাইনে নেওয়া হবে।
এবিষয়ে চট্টগ্রাম পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আজিজুল হক লোহাগাড়া থানায় কর্মরত ছিলেন,তিনি ডিউটি শেষ করে রাতে ঘুমাতে যায়, রাতে কোন এক সময় স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। আমরা তার মৃত্যুতে শোকাহত।
আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করেছি, আজিজুল হকের পরিবার আসতেছে।আমরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছি পরিবারের কাছে লাশ হস্তান্তর করবো।
