ভোলা দক্ষিণ থেকে মীর সাজু : ভোলার চরফ্যাসন ভূইয়ারহাট বাজারের দক্ষিণ মাথায় হাওলাদার রোড ডা: সালাউদ্দীন প্রফেসর এর বিরুদ্ধে ৯ টি দোকান ঘর আত্মসাত করার অভিযোগ উঠেছে। জানা যায় যে, ডা সালাউদ্দীন প্রফেসর ভুয়া স্টাম ও কাগজ পএ করে আওয়ামীলীগ আমলে কেডার বাহিনী দিয়ে জোর জবরদস্তি করে ৯টি দোকান ঘর খাচ্ছে তিনি। জনমনে তীব্র নিন্দা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাবেক খতিয়ান নং-৫৮৪, দাগ নং-৩০৮৪,৩০৮৫,দলিল নং-১৮৯৬,তাং-২৭/০৪/১০ইং,দলিল নং-৪২৯,তাং-০৪/০২/০৮,বলে এস খতিয়ান নং ১১১১,বি এস নং-৬৫৯৮, ৬৬১৬ এস এ নামজারি নং-৭৬৯, বি এস নামজারি নং-২২৩৫, হাল নাগাত টেক্স দেয়া হল ২৪/২৫ -১০৭৭,ও২৬/২৭-১০৭৭ অর্থ বৎসর পরিশোধ করেছেন।
ভুক্তভোগী অভিযোগকারীর দাবি নজরুল ইসলাম হাওলাদার জানান, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও চক্রান্ত মুলকভাবে আমার সঠিক কাগজপত্র থাকা সত্বেও আওয়ামীলীগ আমলে ডাঃ সালাউদ্দিন প্রফেসর ক্ষমতার অপপ্রোগ করে দেওয়ানী মামলা দিয়ে আমার জায়গা খাচ্ছেন তিনি। যার দেওয়ানী মামলা নং-৪৫৭,তাং২০২৩ ইং। তিনি আরও দাবি করেন, প্রভাব খাটিয়ে এবং রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে আমার জায়গা আত্বসাধ কররার চেষ্টা করছে।
এ বিষয়ে এলাকাবাসী জানান, দ্রুত তদন্ত করে যথাযত ব্যবস্হা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের পতি আহবান জানিয়েছেন। তারা বলেন, প্রকৃত মালিকদের অধিকার ফিরিয়ে দিতে না পারলে এলাকায় আইন শৃংখ্ঙলার অবনতি ঘটতে পারে।
এ বিষয়ে অভিযুক্ত প্রফেসর ডাঃ সালাউদ্দীন বলেন, আমার সঠিক কাগজপত্র আছে বলে আমি দীর্ঘদিন জায়গা ভোগদখল করে আসছি। তবে স্হানীয়দের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলেন, বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
২০৮
