মো. মঞ্জুর মোল্লা : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৭১ পিস নিষিদ্ধ এস্কাফ (Eskuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম নূর আলম (৪০)। শুক্রবার (২৪ জুলাই) রাতে যাত্রাবাড়ীর দনিয়া দাসপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দনিয়া দাসপাড়া এলাকার একটি বাসায় এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল ওই বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে নূর আলমকে গ্রেফতার করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৭১ পিস এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত নূর আলম দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও থানা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
৬২
