শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ স্কুল ছাত্র লাবিবের মর্মান্তিক মৃত্যু পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে

স্কুল ছাত্র লাবিবের মর্মান্তিক মৃত্যু পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে

মীর সাজু ভোলা দক্ষিণ প্রতিনিধি।। ফুটবল খেলা শেষে গোসল করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে ক্লাস নাইনের লাবিব মাহমুদ (১৫) নামের একই স্কুল ছাত্র। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে স্থানীয় চরফ্যাশন ডাক বাংলোর পুকুরে।
জানা যায়, পিতা শিহাব মাহমুদ এর ক্লাস নাইনের ছেলে টিভি স্কুলের ক্লাস নাইনের ছাত্র ফুটবল খেলা শেষ করে বন্ধুদের সঙ্গে ডাক বাংলার পুকুরে গোসল করতে গিয়ে এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা সহপাঠিরা টের পেয়ে তাকে খোঁজাখুঁজিশুরু করে। না পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট কে খবর দেয়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস ইউনিটের সহায়তায় উদ্ধার করে তাকে হাসপাতালে প্রেরন করা হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানিয়েছেন, পুকুরটি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। তারা দ্রুত দুর্ঘটনা রোদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা