এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার বাসিন্দা শামসুল রহমান দীর্ঘদিন ধরে জটিল ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে ডান পা কেটে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি সর্বস্বান্ত হয়ে পড়েছে। জমিজমা বিক্রি, ধার-দেনা ও আত্মীয়-স্বজনের কাছ থেকে সহায়তা নিয়েও চিকিৎসার ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না। ফলে বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটছে পরিবারটির।
২৮ জুলাই রোজ মঙ্গলবার১২টায় সারাইগাছি মোড়ে সাক্ষাতে শামসুর রহমান, পিতা আবুল কালাম অস্থায়ী ঠিকানা গ্রাম মাকলা হাট, পোস্ট অফিস বড়দাদপুর, হাজিনগর ইউনিয়ন, থানা, নিয়ামতপুর জানান, প্রথমে ডান পায়ের আঙ্গুলে ইনফেকশন হলে ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে ডায়াবেটিস হয়েছে বলে জানান। এরপরে ইনফেকশন ভালো না হওয়ায় ডাক্তার সাহেব প্রথমে কিছু অংশ কেটে ফেলতে বলে এভাবে কাটতে কাটতে গোটা পা কেটে ফেলা হয়েছে। এই চিকিৎসার জন্য ইতোমধ্যে বিপুল অর্থ ব্যয় হয়েছে। নিয়মিত ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা এবং হাসপাতালে যাতায়াতের খরচ বহন করতে গিয়ে আমি নিঃস্ব হয়ে পড়েছি। বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়দের ভাষ্য, শামসুর রহমান একজন সৎ ও পরিশ্রমী মানুষ। পরিবারে ৫জন ব্যক্তি রয়েছে।তার এমন অসহায় পরিস্থিতিতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং মানবিক সংগঠনগুলোর এগিয়ে আসা উচিত।
পরিবারের পক্ষ থেকে সরকার, সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর কাছে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে, যাতে শামসুর রহমানের চিকিৎসা অব্যাহত রাখা সম্ভব হয় এবং একটি কৃত্রিম পা লাগিয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
২০৮
