শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ উত্তরা পাসপোর্ট অফিসে র‍্যাবের ঝটিকা অভিযান , এক নারীসহ ১৩ দালাল কারাগারে

উত্তরা পাসপোর্ট অফিসে র‍্যাবের ঝটিকা অভিযান , এক নারীসহ ১৩ দালাল কারাগারে

মনির হোসেন জীবন, তুরাগ থেকে : রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে ঝটিকা অভিযান চালিয়ে সংঘবদ্ধ দালাল চক্রের ১৩জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (স্পেশাল ইন্টারভেনশন ফোর্স) (এসআইএফ)। এদের মধ্যে একজন নারীও রয়েছে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে র‌্যাব-১, উত্তরা।

র‌্যাব বলছেন, পাসপোর্ট অফিসে দালালের দৌঁরাত্ম সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে। দালালদের দৌঁরাত্ম থেকে সাধারণ মানুষকে পরিত্রান দিতে তারা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছেন বলে জানিয়েছে র‌্যাব।

আজ মঙ্গলবার (০৪ আগস্ট ২০২৬) রাজধানীর উত্তরা পশ্চিম থানার উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
বেলা ১১টা থেকে শুরু হওয়া অভিযান দুপুর পৌঁনে একটায় শেষ হয়।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) হেডকোয়ার্টার্স এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ এ অভিযানে নেতৃত্ব দেন।

এদিকে আজ বিকেল ৫টা ২০ মিনিটের সময় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১), উত্তরা- অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) মো: সিদ্দিকুর রহমান দৈনিক জনতাকে এসব তথ্য জানান।

তিনি জানান, এ সময় ভ্রাম্যমান আদালত কর্তৃক পেনাল কোড ১৬০ এর ১৮৮ ধারা মোতাবেক পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের সক্রিয় সদস্য মোঃ ফেরদাউস (২৩)কে ৭ দিন, মোঃ আরিফ হোসেন (৪০)কে ৭ দিন, অনিক রহমান পরশ (রকি) (২০)কে ১০ দিন, মোঃ ইউসুফ (২১)কে ১০ দিন, মোঃ রহিদুল ইসলাম (২৩)কে ১০ দিন, মোঃ হানিফ (৪২)কে ২০ দিন, মোঃ খোরশেদ আলম (৪০)কে ১৫ দিন, মোঃ রাসেল মিয়া (৪৯)কে ১৫ দিন, মোঃ জুয়েল রানা (৩২)কে ৫ দিন, মোঃ ইসমাইল হোসেন (২৪)কে ১০ দিন, মোঃ মমিন (২২)কে ২০ দিন, শ্রাবনী আক্তার অনু (২৩)কে ১০ দিন এবং মোঃ ওমর সানি (৩২)কে ১০ দিনের সাজা প্রদান করা হয়।

(অপস্ এবং মিডিয়া অফিসার) আরও জানান,
সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে ১২জন পুরুষকে কেন্দ্রীয় করাগার কেরানীগঞ্জ ও শ্রাবনী আক্তার অনু (২৩) ১জন নারী সদস্যকে গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা