বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ তেজগাঁওয়ে ডিএমপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ৬৬

তেজগাঁওয়ে ডিএমপির বিশেষ অভিযান: গ্রেপ্তার ৬৬

শাকিলা সুলতানা,  ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগীয় এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার (৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেজগাঁও বিভাগের অধীনস্থ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিশেষ টিমগুলো এই অভিযান পরিচালনা করে।
থানাভিত্তিক গ্রেপ্তারের হিসাব:
মোহাম্মদপুর থানা: ২৯ জন
আদাবর থানা: ১৫ জন
হাতিরঝিল থানা: ৯ জন
তেজগাঁও শিল্পাঞ্চল থানা: ৮ জন
শেরেবাংলা নগর থানা: ৩ জন
তেজগাঁও থানা: ২ জন
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিজ নিজ থানায় সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা