শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ চাঁদপুরে মাদকবিরোধী অভিযানের নামে হামলা প্রবাসীর মৃত্যু

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানের নামে হামলা প্রবাসীর মৃত্যু

এ কে আজাদ, চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় হামলায় এক প্রবাসীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় বুধবার (৫ আগস্ট ২০২৬) রাতে একদল যুবক মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলো। এ সময় তাদের দৌড়াদৌড়ি দেখে শাহজাহান পাটোয়ারী নামে এক প্রবাসী তাদের ডাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযানকারী যুবকরা তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০

শয্যাবিশিষ্ট  জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, “আমি এলাকায় ছিলাম না, একটি কর্মসূচিতে ছিলাম। তবে ঘটনাটি শুনেছি।”

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ  জানান, “মাদকবিরোধী অভিযানের সময় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা