মঙ্গলবার | নভেম্বর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রূপগঞ্জে নৌভ্রমনে আসা নারী সহ ২০জন আটক ও ছয় মাসের জেল

রূপগঞ্জে নৌভ্রমনে আসা নারী সহ ২০জন আটক ও ছয় মাসের জেল

মোঃ মাসুদ করিম,রূপগঞ্জ থেকেঃ রূপগঞ্জে শীতলক্ষা নদীতে ট্রলারে নারী নিয়ে ফুর্তি ও মাদক সেবনের সময় পুলিশের অভিযানে ইউপি সদস্য সহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার( ০৯ আগষ্ট) রাতে রূপগঞ্জ থানা পুলিশ ও নৌ পুলিশ অভিযান চালিয়ে শীতলক্ষা নদীর কাঞ্চন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মুড়াপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মানিক মিয়া সহ রনি মিয়া, রাসেল মিয়া, সুমন খান, জাহাঙ্গীর , আলমগীর, শাহাদাত হোসেন, সুজন হোসেন, মুরাদ হোসেন, শফিক, মাহমুদুল হাসান, জুনায়েদ, রনি, চুমকী, মৌ, আখি, সালমা, জান্নাত, স্বপ্না, বিপ্লব,রিয়াদ মিয়া,ও আলামিন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, শীতলক্ষ্যা নদীর কাঞ্চন এলাকায় ট্রলার ভাড়া নিয়ে ইউপি সদস্যসহ একদল যুবক নারী নিয়ে ফুর্তি ও মদ্যপানসহ অসামাজিক কার্যকলাপ চালাচ্ছিল বলে পুলিশের কাছে সংবাদ আসে।
গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ ও নৌ পুলিশ অভিযান পরিচালনা করে ইউপি সদস্য সহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত গ্রেপ্তারকৃতদের ছয় মাসের সাজা দিয়েছে।
অপরদিকে রূপগঞ্জ উপজেলায় মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন; মঙ্গলখালী এলাকার মৃত কাশেম মিয়ার ছেলে মো. সাইদুর রহমান (৪৫), একই এলাকার মৃত হাসমুদ্দিনের ছেলে ইব্রাহিম কসাই (৪০) এবং ব্রাহ্মনগাঁও এলাকার মো. মনির মিয়ার ছেলে রাজন মিয়া (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স এ অভিযান পরিচালনা করেন।।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা