৩৪
রিপন মিয়া, সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এম এম ব্রিকস নামের একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা অনুযায়ী ইটভাটাটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির। অভিযানে তাঁকে সহযোগিতা করেন সিংগাইর থানা-পুলিশ।
এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির বলেন, কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
