বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নওগাঁর পোরশায় ২ মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর পোরশায় ২ মাদক ব্যবসায়ী আটক

এম এ মান্নান, পোরশা নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় ট্যাপেনডাডল ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

১৪ই আগস্ট শুক্রবার রাত সাড়ে ৮টায় দক্ষিণ লক্ষ্মীপুর বাবুলের চায়ের দোকানের সামনে নওগাঁ পুলিশ সুপার এর দিকনির্দেশনায় পোরশা থানা ইনচার্জ অফিসারের তত্ত্বাবধানে সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ দেলুয়ার হোসেন ৩৩, পিতা মোঃ তোফাজ্জল হক , শ্রী গুরুপদ কর্মকার, পিতা বাবুল কর্মকার, উভয়ের শান বড়দাদপুর এর দেহ তল্লাশি করে উভয়ের নিকট হতে ৫২০ ট্যাপেনডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য দেড় লক্ষ টাকা এবং মাদকের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয় ।

এ বিষয়ে থানা ইনচার্জ অফিসার কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানান। তিনি আরো বলেন এই ধরনের অভিযান অব্যাহত থাকবে কারণ প্রধানমন্ত্রীর অঙ্গীকার মাদক নির্মূল বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং সকল অভিভাবকদের সন্তানদের প্রতি খেয়াল রাখার পরামর্শ দেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা