মো.নূর আলম ভূইয়াঃ রাজধানীর কদমতলীতে ম্যাগাজিন সহ ১ টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ৪ জন অস্ত্রধারী’কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৪-আগষ্ট) দিবাগত রাত দেড়টার দিকে
কদমতলীর জুরাইন নবীনবাগ এলাকার একটি আবাসিক ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র্যাব-১০ এর একটি টিম।
র্যাব সূত্র জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর জুরাইন এলাকার নবীন বাগের একটি আবাসিক ভবনে অভিযান পরিচালনা করে মোঃ স্বপন (৩৭), মো: মনির , জাহিদুল ইসলাম সিয়াম (২২), ও মো: আরিফ হোসেন (২৯) নামের ৪ জন স্ত্রধারী’কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১ টি ম্যাগাজিন, ২ টি সুইচ গিয়ার চাকু ও ১ টি খেলনা সাদৃশ পিস্তল ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া ফতারকৃত মোঃ স্বপন (৩৭) এর বিরুদ্ধে ডিএমপির কদমতলী সহ ভিবিন্ন থানায় হত্যা, মাদকসহ আরো ৪ টি মামলা রয়েছে।
এ বিষয়ে র্যাব-১০ এর সিনি: সহকারী পুলিশ সুপার তপন সরকার সহকারী পরিচালক (মিডিয়া) বলেন, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক নির্মূলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার কদমতলী থানাধীন পূর্ব জুরাইন এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় এ বিষয়ে আটককৃতদের ডিএমপির কদমতলী থানায় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
