বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা রাজধানীর উত্তরায় ডিএল পেট্রল পাম্পের সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ

রাজধানীর উত্তরায় ডিএল পেট্রল পাম্পের সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ

রাজধানীর উত্তরা এলাকায় ডিএল পেট্রল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, নগদ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ডিবির একাধিক সূত্র জানায়, তদন্তে অগ্রগতির পর বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। তবে গ্রেপ্তারদের পরিচয়, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ও ঘটনায় তাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এ বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার বেলা ১১টা ৩০ মিনিটে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে। সেখানে গ্রেপ্তার অভিযান, উদ্ধার হওয়া আলামত ও ডাকাতির রহস্য উদঘাটন নিয়ে তথ্য জানাবেন ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ৯ আগস্ট সকালে উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই হয়। তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা টাকা বহনকারী গাড়ির গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। পরে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট তদন্ত শুরু করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা