১১৭
মহিউদ্দিন আহমেদ রিপন, লাখাই : হবিগঞ্জের লাখাইয় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্দোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (১৯-আগষ্ট) দুপুর বেলা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আয়োজিত হুইলচেয়ার বিতরণী অনুষ্ঠান উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিপুণ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিদর্শক সৈয়দ আহমেদ সহ অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী ও স্থানীয় সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে ছালেকা খাতুন, জান্নাত আক্তার, মাহিরা হোসাইন, প্রবাস চন্দ্র দেব,ছকিনা নামে ৫ জনের হাতে হুইলচেয়ার তুলে দেন অতিথি বৃন্দ।
