পোরশা (নওগাঁ) থেকে এম এ মান্নান : ৪ নভেম্বর বুধবার ১১টায় নওগাঁর পোরশায় জাতীয় সংহতি ও গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রাকিবুল ইসলাম। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তারা জাতীয় সংহতি ও গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে দিবসটির ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা দিবসটি সফলভাবে উদযাপনে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস দেন।
