পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী: লন্ডনে অনুষ্ঠিত চট্টগ্রাম উৎসবে অংশগ্রহণ শেষে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে দুবাইয়ে পৌঁছেছেন পটিয়ার কৃতী সন্তান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এনামুল হক এনাম।
তাঁকে স্বাগত জানাতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আবুল বশর সিআইপি, কচুয়াই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল হকসহ দুবাই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
এ সময় বিমানবন্দরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন। নেতাকর্মীদের উপস্থিতিতে বিমানবন্দর এলাকায় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রবাসী বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে এমপি এনামুল হক এনাম বলেন,
“প্রবাসে থেকেও আপনারা দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় উন্নয়নের প্রশ্নে যেভাবে সোচ্চার রয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। আপনাদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে।
