শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বমঞ্চ বিজয়ী হাফেজ মো. নুরুদ্দিন জাকারিয়া

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বমঞ্চ বিজয়ী হাফেজ মো. নুরুদ্দিন জাকারিয়া

ফিরোজ আহমেদ, পটুয়াখালী : নিরলস প্রচেষ্টা ও অধ্যবসায়ের মাধ্যমে হাফেজ মো. নুরুদ্দিন জাকারিয়া সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে আয়োজিত ৪৬ তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চতুর্থ শাখায় ১ম স্থান অধিকার করেছেন।

উল্লেখ্য : কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী এতে অংশগ্ৰহন করেন। পাঁচটি পৃথক শাখায় এই আয়োজনে চতুর্থ শাখায় ১ম স্থান অধিকার করেন।

পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগীতায় বিশ্বের বিভিন্ন দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি।

হাফেজ মো. নুরুদ্দিন জাকারিয়া বাংলাদেশের গর্ব, জন্ম সুত্রে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৩নং ধুলিয়া ইউনিয়নের কৃতী সন্তান এবং বিশিষ্ট হাফেজ আব্দুল হাই হুজুরের দৌহিত্র। আলোকী চাঁদকাঠী গ্ৰামের নিবাসী।

এই অর্জন শুধু তাঁর একার নয়-এটি তাঁর পরিবার, শিক্ষক (উস্তাদ), ধুলিয়াবাসী, বাউফলবাসী এবং সমগ্র বাংলাদেশের জন্য এক অনন্য গৌরবের বিষয়।

তার এই গৌরবময় সাফল্য অর্জনে পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। প্রচেষ্টা ও আত্মবিশ্বাস এর উজ্জ্বল দৃষ্টান্ত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বমঞ্চ বিজয়ী হাফেজ মো.নুরুদ্দিন জাকারিয়া!!

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা