শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্টাফ রিপোর্টার : দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে বঙ্গভবনে প্রবেশ করেন। তাকে স্বাগত জানান বিদায়ী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান উপলক্ষে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

বিদায়ী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে উপস্থিত হন।

এছাড়া মন্ত্রী, প্রতিমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, বিচারপতি, বিভিন্ন দেশের কূটনীতিক এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা