শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন : সোহেল সভাপতি, হানিফ সাধারণ সম্পাদক

রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন : সোহেল সভাপতি, হানিফ সাধারণ সম্পাদক

মোঃ মাসুদ করিম, রূপগঞ্জ নারায়ণগঞ্জ : প্রায় দেড় যুগ পর রূপগঞ্জ উপজেলায় কর্মরত পেশাজীবী গণমাধ্যমকর্মীদের সংগঠন রূপগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
এতে মোহনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ছাত্তার আলী সোহেলকে সভাপতি এবং আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হানিফ মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

২৫ সদস্যের নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক জনতার মাসুদ করিম,সহ-সভাপতি পদে দৈনিক যায়যায়দিন ও মাই টিভির প্রতিনিধি মকবুল হোসেন ও এনটিভির আবুল কালাম শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আরটিভির এসএম রুবেল মাহমুদ ও নাগরিক টিভি এবং খোলা কাগজের মাহবুব আলম প্রিয়,সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন দেশ টিভির প্রতিনিধি রাসেল মাহমুদ,
সহ-সাংগঠনিক সম্পাদক বৈশাখি টিভির প্রতিনিধি এসএম আবু কাউসার, কোষাধ্যক্ষ পদে জাগো নিউজ ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি নাজমুল হুদা, গভেষনা সম্পাদক পদে এটিএন নিউজের মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট পারভেজ মিয়া, দপ্তর সম্পাদক পদে দৈনিক কালবেলার শরিফ ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক এদিন পত্রিকার এসএ সাকের, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্লোবাল টিভির প্রতিনিধি এনামুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যায়যায়দিন পত্রিকার মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট রিপন মিয়া, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক দৈনিক জনকন্ঠের নুর আলম,

সমাজকল্যান সম্পাদক দৈনিক সংবাদের এমদাদুল হক দুলাল এবং প্রশিক্ষক ও গবেষণা সস্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়া ২৫ সদস্যর এই কমিটিতে কার্যকরী সদস্য রয়েছেন, দৈনিক ভোরের আকাশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলম হোসেন, দৈনিক নয়াদিগন্তের সফিকুল আলম মামুন, দৈনিক আমার সংবাদ নিজামউদ্দিন আহম্মেদ, যমুনা টেলিভিশন ও মানবজমিন পত্রিকার স্টাফ করেশপন্ডেন্ট জয়নাল আবেদীন জয়, একাত্তর টেলিভিশনের রিয়াজ হোসেন, দৈনিক সংবাদ দিগন্ত প্রতিনিধি আনোয়ার হোসেন, চ্যানেল এস এর রিপোর্টার গোলাম কাউসার দিলু এবং দৈনিক আজকের সংবাদ সম্পাদক শেখ সুমন

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ রূপগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকতার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা