শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা উত্তরা পশ্চিম, হাজারীবাগ ও মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান: ৭৬ জন গ্রেফতার

উত্তরা পশ্চিম, হাজারীবাগ ও মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান: ৭৬ জন গ্রেফতার

মোঃ মনজুর মোল্লা : রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। উত্তরা পশ্চিম, হাজারীবাগ ও মোহাম্মদপুর থানা পুলিশ পৃথক পৃথক এলাকায় ২৪ ঘণ্টার এ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন ধরণের অপরাধ চক্রের সদস্য।

উত্তরা পশ্চিম থানায় ৩০ জন গ্রেফতার :
উত্তরা পশ্চিম থানা পুলিশ তাদের আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ওমর আলী, মোঃ ফয়সাল খোকন (৪৩), মোঃ আব্দুল কাদির (৬৫), মোঃ আব্দুল হান্নান (৪৫), মোঃ ইনছার আলী (৩২), মোঃ আহাদ শেখ (৩০), মোঃ মুন্না শেখ (২২), মোঃ সাকিল আহমেদ (২৪), আব্দুল কাদের (২৬), মোঃ দেলোয়ার (৩৭), মোঃ মাসুম (২২), মোঃ সাগর আহমেদ (২৩), মোঃ হামিদুর রহমান (২৪), মোঃ ইমরান মোল্লা (৩৫), মোঃ সাগর (২২), মোঃ ফাহিম বাবু (১৯), মোঃ নিশান (২৮), মোঃ রাব্বি (২২), মনির হোসেন (৩০), মোঃ খাইরুল ইসলাম (৩১), মোঃ সবুজ মিয়া (২৩), মোঃ কামরুল ইসলাম (২২), মোঃ রাজিব মিয়া (২৪), মোঃ মোফাজ্জল (২৫), মোঃ জয়নাল (৩৮), মোঃ সোহানুর রহমান (২৯), মোঃ রুবেল ইসলাম (২২), মোঃ মোবারক হোসেন (২৪), মোঃ রাসেল (২০) ও মোঃ হাবিবুর রহমান (৩৪)।

হাজারীবাগ থানায় ১৫ জন গ্রেফতার
একই সময়ে হাজারীবাগ থানা এলাকার চিহ্নিত অপরাধ স্পটগুলোতে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— আনিক হাসান শান্ত, মোঃ ইমন (২৫), আকিব আব্দুল্লাহ (২৩), মোঃ সালাম (৪৩), মোঃ সাদ্দাম (৩০), মোঃ সুমন (২১), মোঃ মাসুম (২৯), মোঃ সিরাজ (৪০), মোঃ রিফাত (২১), মোঃ শাহাজাহান (৫০), মোঃ সুফিয়ান (৪৫), মোঃ ইয়াছিন (২০), মোঃ আবুবকর (২৯), মোঃ সুমন (৩১) ও মোঃ জাহিদ (২৪)।

মোহাম্মদপুর থানায় ৩১ জন গ্রেফতার :
রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশও বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ পারভেজ (২৬), মোঃ তারেক আরিফ (১৫), মোঃ রিয়াজ হাওলাদার (২৩), আরিফ মৃধা (৩৯), মোঃ স্বপন (৩৮), পপি রহমান, অলিদ রহমান, মোঃ গনি বেপারী (৩৩), আব্দুর গনি (৩৩), মোঃ তাজুল ইসলাম (২৩), মোঃ তাজুল ইসলাম (৩২), মোঃ জনি (৩৫), সাগর রারী (২৩), মোঃ মাহাবুল (২৯), মোঃ মুজাহিদ (২৯), আসিফ (২০), মোঃ ওসমান গনি আপন (২২), মোঃ রাজিব (২৮), মোঃ সেন্টু (২৪), মোঃ সিয়াম ইসলাম (২০), মোঃ জাহিদ হাসান (৩১), মোঃ শান্ত (১৮), মোঃ জাহাঙ্গীর (২৬), মোঃ জিহাদ (২২), মোঃ স্বপন (২০), মোঃ হোসেন (২৪), মোঃ হীরা (২৬), মোঃ ইসমাইল (২০), মোঃ জীবন (৩৯), মোঃ স্বপন (২২) ও মোঃ শাহ আলম (৪২)।

সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এই ধরণের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা