শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ জাতীয় চাঁদাবাজির সঙ্গে পুলিশ সদস্য জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজির সঙ্গে পুলিশ সদস্য জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ; ঢাকা মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এসময় সারাদেশে চাঁদাবাজদের তালিকাভুক্তি চলছে জানিয়ে তিনি বলেন, তাদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে।

শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চাঁদা না দেওয়ায় হামলার শিকার চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

সারাদেশে চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, শুধু চাঁদাবাজই নয়, চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে।

এদিকে চিকিৎসককে হামলার ঘটনায় ৭ জনের চক্রের মধ্যে ৪ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা