শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ট্রেন থেকে অজ্ঞান অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ

ট্রেন থেকে অজ্ঞান অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে পৃথক দুটি ট্রেন থেকে অজ্ঞান অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করেছে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ। শনিবার (২২ আগস্ট) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ও খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস থেকে তাদের উদ্ধার করা হয়। সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেন থেকে অজ্ঞান অবস্থায় এক যাত্রীকে উদ্ধার করা হয়। পরে তাকে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

অপরদিকে, চিলাহাটি এক্সপ্রেস ট্রেন থেকে অজ্ঞান অবস্থায় চিলাহাটি স্টেশনে আরও এক যাত্রীকে উদ্ধার করা হয়। পরে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (এনআরবি) সহযোগিতায় তাকে প্রথমে স্থানীয় বোড়াগাড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রেলওয়ে পুলিশ তাকে এনে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালে ভর্তি করেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা