বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

কামরুল ইসলাম কামাল, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মনোহরদীতে বাড়িতে প্রবেশ করে আকাশ মিয়া (২৩) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শনিবার (২২আগস্ট) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কির্ত্তীবাসদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকাশ দৌলতপুর ইউনিয়নের কির্ত্তীবাসদী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আকাশ নিজ বাড়িতে গোয়াল ঘরে থাকতেন। সকালে বাবা আফতাব উদ্দিন তাকে ঘুম থেকে উঠিয়ে ঘাস কাটার জন্য জমিতে চলে যায়। এসময় মা জরুরি কাজে পার্শ্ববর্তী গ্রামে যায়। পরে বাবা আফতাব উদ্দিন বাড়িতে এসে আকাশকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় তাকে প্রতিবেশিদের সহযোগিতায় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনসহ জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা