শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বাবার পাশবিক নির্যাতনে স্কুলছাএী অন্তঃসও্বা, অবশেষে জনতার হাতে আটক পলাতক বাবা

বাবার পাশবিক নির্যাতনে স্কুলছাএী অন্তঃসও্বা, অবশেষে জনতার হাতে আটক পলাতক বাবা

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদে সপ্তম শ্রেণীতে পড়ুয়া (১৪) বছর বয়সী স্কুলছাএী বাবার পাশবিক নির্যাতনে অন্তঃসও্বা। ধর্ষক বাবা আব্দুল আজিজ প্রশাসনিক ও সামাজিক ভয়ে দীর্ঘদি নআত্মগোপনে থেকে অবশেষে শনিবার (২৩ আগস্ট)রাত ১১ টার জেলার নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের নিজবাড়ীর পার্শ্ববর্তী থেকে বেরশিক স্হানীয় জনতার হাতে আটক হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর রাতে ওই এলাকায় লম্পট আজিজের উপস্থিতির খবর পেয়ে, স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে তাকে আটকের উদ্দেশ্য ঘেরাউ করে ফেলেন, অবস্থার বেগতিক থেকে আজিজ পালানোর চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে আটক হন তিনি। পরবর্তীতে স্হানীয়রা বিষয়টি পুলিশ ফাড়ী সহ ৯৯৯ এ ফোন দিয়ে অবহিত করেন।

উল্লেখ্য, গত ১৩ জুন ২০২৬ দৈনিক জনতা সহ বিভিন্ন মিডিয়ায়
বাবার পাশবিক নির্যাতনে স্কুলছাএী ৩ মাসের
অন্তঃসও্বা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হবার পরেই ঘটনাটিকে নিয়ে স্হানীয়রা সহ বিভিন্ন সামাজিক সংঠন ও সমাজের সচেতন মহলের নজরে আসেন।

ওই প্রতিবেদনে বলা হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ডাক্তারের পরামর্শে
স্কুলছাএীকে আল্ট্রাসনোগ্রাম সহ বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করে দেখা যায়, প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা ১৪ বছর বয়সী ঐ কিশোরী।

কিশোরীর অভিযোগ, তার আপন মা না থাকায় সে বাবার সঙ্গে একই বাড়িতে বসবাস করত। বিভিন্ন সময়ে তার বাবা সু -কৌশলে খাবারের
সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে তাকে
নিয়মিত ধর্ষন করতেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিত তার বাবা।

ঘটনাটি জানাজানি হওয়ার পর পার্শ্ববর্তী
বাড়ীর লোকজন ও স্থানীয়রা আবদুল আজিজের কাছে বিষয়টি নিয়ে জানতে
চাইলে তিনি তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এক পযার্য়ে গ্রামের
লোকজনের মাজে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে সেটা বুজতে পেয়ে আজিজ নিজবাড়ী ও চাদকাঠী থেকে আত্মগোপনে চলে যান। সেই থেকেই আজিজ পলাতক ছিলেন।

গতকাল শনিবার জনতার হাতে আটকের ঘটনার বিষয়ে অভিযুক্ত আবদুল আজিজের ছেলে সালমান জানান,আমি সন্ধ্যার পরে ঘরে বসে মোবাইল ফোন চালাইতে ছিলাম।
এ সময়ে হঠাৎ বাবা এসে আমাকে ডাক দিলে তিনি অবাক হয়ে যাই। বাবার পক্ষ থেকে পূর্বে
বিভিন্ন সময়ে হুমকি পাওয়ার কথা উল্লেখ করে সালমান বলেন, ভয়ে আমি ঘরের জানালা খুলে দৌড়ে বাহিরে বের হই।

এদিকে আবদুল আজিজ আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত আজিজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা
গ্রহনের দাবী জানান।

এ ব্যাপারে অভিযুক্ত আবদুল আজিজের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও পাওয়া যায়নি। গতকাল রাতে বেরসিক জনতার হাতে তিনি সামান্য উওম মাধ্যমের স্বীকার হয়ে অসুস্থ হয়ে পড়ছে, বিধায় কথা বলতে পারছেনা।

এস,এম সিপার
পিরোজপুর প্রতিনিধি

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা