মো.মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে তিন মাদক ব্যবসায়ী’কে ১শ’৫০ পিস ইয়াবা’সহ গ্রেফতার করে।
পুলিশের হাতে গ্রেফতারকৃত জেলার আড়াইহাজার উপজেলার দেয়াবৈ গ্রামের আব্দুল আলী মিয়ার মো.তরিকুল ইসলাম অন্তর (২৬),পার্শ্ববর্তী বন্দর থানার সোনাকান্দা গ্রামের মৃত,ইনা’র ছেলে মো.রাকিব(২৫), থানা ও জেলা নেত্রকোনা, রামপুরা নয়াপাড়া গ্রামের মৃত,সেলিমের ছেলে মো.মমিন হাসান (২১),এপি জেলার সিদ্দিকগঞ্জ থানার সিমরাইলের (তাইজুল মাঠের সামনে) জাপানি বাড়ির ভাড়াটিয়া।
আজ সোমবার (২৪ আগস্ট) রাত ৩ টার দিকে উপজেলার কাঁচপুর ইউপির বাস টার্মিনাল সংলগ্ন খোরশেদা সিদ্দিক সুপার মার্কেটের সামনে পাকা রাস্তায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানায়, জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র), আরিফুজ্জামান এর নেতৃত্বে একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে ১৫০ পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
