শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঘাটাইল হাসপাতালের মেয়াদউত্তীর্ণ পিকআপ ভর্তি সরকারি ওষুধসহ আটক ১

ঘাটাইল হাসপাতালের মেয়াদউত্তীর্ণ পিকআপ ভর্তি সরকারি ওষুধসহ আটক ১

মনোয়ার হোসেন সোহেল ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নেওয়া বিপুল পরিমাণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় চালকসহ একটি পিকআপ আটক করেছেন স্থানীয়রা। বুধবার দিবাগত রাতে ভূঞাপুরের গোবিন্দাসী টি-রোড এলাকায় পিকআপটি আটক করা হয়। পরে পুলিশ ওষুধসহ গাড়িটি নিজেদের হেফাজতে নেয়।

স্থানীয়রা জানায়, মধ্যরাতে একটি মালবোঝাই পিকআপ গোবিন্দাসীর টি রোডের কালা সড়ক ধরে যুমনা নদীর দিকে সন্দেহজনক ভাবে অবস্থান করায় স্থানীয়দের সন্দেহ হলে আটক করা হয়। এসময় চালক আটক হলেও পালিয়ে যায় অন্যরা। পরে পিকআপের চালক আজমত জানান ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি মেয়াদ উত্তীর্ণ ওষুধ যমুনা নদীতে ফেলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভাড়া করেছে। আগেও একই পন্থায় সরকারি ওষুধ যমুনা নদীসহ একাধিক স্থানে ফেলা হয়েছে বলেও চালক স্থানীয়দের কাছে স্বীকার করেছে । পরে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক পিকআপ ও চালককে থানায় নিয়ে আসে। এ ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা।

পিকআপচালক আজমত বলেন, বাবুল নামের এক ব্যক্তি হাসপাতাল থেকে গোবিন্দাসী এলাকায় বস্তাগুলো নিয়ে যাওয়ার জন্য তাঁর পিকআপ ভাড়া করেন। বস্তাগুলোর ভেতরে কী ছিল, তা তিনি জানতেন না।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেল কর্তৃপক্ষের গাফিলতির কথা স্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

এবিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একে এম রেজাউল করিম বলেন, জনগণ ওষুধ ও পিকআপ আটক করেছে। পরে আমরা থানায় এনেছি। উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা