মো.মোক্তার হোসেন,সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মাদক, চুরি-ডাকাতি,ছিনতাই, দাঙ্গা-হাঙ্গামা, থানা’কে দালাল মুক্ত করা সহ সকল ‘অপরাধ দমনে’কঠোর অবস্থানের ঘোষণা দেন।
আজ বৃহস্পতিবার(২৭আগস্ট) সকালে সোনারগাঁও থানার হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলার কর্মরত সকল প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত ওসি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সমাজকে সচেতন করে এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজ থেকে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
তিনি আরও বলেন, মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করছে। চুরি, ডাকাতি,ছিনতাই,দাঙ্গা-হাঙ্গামা, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে বানিয়াচং থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
থানা’কে দালালমুক্ত করার বিষয়ে তিনি বলেন, সাধারণ মানুষ যেন কোনো হয়রানি ছাড়াই থানায় সেবা পায়, সেটি নিশ্চিত করা হবে। থানা’য় দালালচক্রের কোনো স্থান নেই। জনগণের আস্থা অর্জন করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে পুলিশ কাজ করবে।
সভায় সাংবাদিকরা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, যানজট নিরসন এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। এসময় নবাগত ওসি সকলের পরামর্শ গুরুত্বের সাথে গ্রহণ করে জনগণের সেবায় আন্তরিকভাবে দায়িত্ব পালনের আশ্বাস দেন।
